শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক :: দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫২৭ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৩ জনে।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩৮ জন।
মৃতদের বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৫ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ৪ জন এবং ষাটোর্ধ্ব ১১ জন।
এখন পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৩২৭ জন (৭৬ দশমিক ৯৫ শতাংশ) ও নারী এক হাজার ২৯৬ জন (২৩ দশমিক ০৫ শতাংশ)।
গতকাল শনাক্ত হয়েছিল ১ হাজার ৬০০ জন। মারা গিয়েছিলেন ১৫ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: