রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুরকে নিয়ে ‘ইত্যাদি’, প্রচার ৩১ জুলাই আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

আন্তর্জাতিক গবেষণা পদক পেলেন বাংলাদেশি গবেষক তাওহীদ হাসান

মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গবেষণা পদক পেয়েছেন বাংলাদেশি গবেষক তাওহীদ হাসান। মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেংগানু (ইউএমটি) সম্প্রতি গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবন ও গবেষণার শ্রেষ্ঠত্বের জন্য মর্যাদাপূর্ণ রিসার্চ প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে অ্যাওয়ার্ড’ ঘোষণা করেছে। পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি পিএইচডি গবেষক তাওহীদ হাসান নৌযানের এনার্জি হাইব্রিড মডেল নিয়ে ইউএমটিতে কাজ করেছেন। এর আগেও করোনা মহামারিকালীন সংকটকে মাথায় রেখে দেশের স্বার্থে তিনি সৌরশক্তি পরিচালিত আইসিইউয়ের একটি মডেল তৈরি করেছিলেন। তিনি দুই জন মালয়েশিয়ান পিএইচডি সুপারভাইজারের তত্ত্বাবধানে, বাংলাদেশের অধ্যাপক ও আন্তর্জাতিক এক্সপার্টের সম্পৃক্ততার গবেষণা করেছেন।

ইউএমটি গবেষক তাওহীদ হাসানের বেশ কয়েকটি গবেষণাপত্র রয়েছে এবং এর আগে তিনি গবেষণা বিষয়ক আরও পুরস্কার পেয়েছেন। তিনি বর্তমানে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) -তে ফ্যাকাল্টি ট্রেইনার ও প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান হিসেবে কর্মরত আছেন।

ইউএমটি – অডিটরিয়াম সোলাইমান এ পুরস্কারগুলো প্রদান করা হয়, যার সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আহমেদ নাজরি বিন দাগং। কোরআন তেলাওয়াতের পর শুরু হয় মূল অনুষ্ঠান। ইউএমটি গবেষকরা তাদের অসামান্য গবেষণার জন্য তিনটি বিভাগে পুরস্কার, স্বীকৃতির প্রশংসাপত্র পেয়েছেন। সব পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও কয়েকজন বাংলাদেশি গবেষকও রয়েছেন।

ইউএমটি ডেপুটি ডিন, প্রোগ্রামের প্রধান, অনুষদ সদস্য, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: