রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

মহান বিজয় দিবসে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধার্ঘ্য

নিউজ ডেস্ক : রাজনৈতিক বিভক্তিকে ঘিরে আক্রোশ নয়, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমী শক্তিকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে।

মহান বিজয় দিবস উপলক্ষে সিইউজে’র উদ্যেগে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য জানানোর কর্মসূচিতে এমন আহ্বান জানানো হয়।

মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এই শ্রদ্ধার্ঘ্য জানাতে সকাল দশটায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন সিইউজে নেতৃবৃন্দ। এ সময় কর্মরত সাংবাদিকরাও অনেকেই এতে যোগ দেন।

শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত এক সভা সিইউজে’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সিইউজের সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, সদস্য শফিকুল ইসলাম, শ্যামল নন্দী, সাংবাদিক আনিসুজ্জামান দুলাল, রাজু চৌধুরী, আবির চক্রবর্তী, গাজী গোফরান প্রমুখ।

এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী গণমাধ্যমকর্মী-পেশাজীবী- রাজনৈতিক-প্রশাসনিক ব্যক্তি সহ দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের স্বার্থে জাতীয় ঐক্যের তাগিদ দিয়েছেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন তখনই পূরণ হবে, যখন মুক্তিযুদ্ধের মত বৈষম্যমুক্তি ও জাতীয় স্বার্থে ইস্পাত কঠিন ঐক্য প্রতিষ্ঠিত হবে।

সিইউজে সিনিয়র সহ-সভাপতি স.ম.ইব্রাহিম বলেন, মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা রয়েছে।

আগামীর বাংলাদেশের অগ্রযাত্রায়ও গণমাধ্যমের নিরবচ্ছিন্ন ভূমিকা রাখার পরিবেশ আশা করেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: