শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈর মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: শর্ত ভঙ্গ ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির

হার্ট অ্যাটাক করলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল শুরু করবে ঢাকা ক্যাপিটালস। তবে টুর্নামেন্টে শুরু করার আগেই হোঁচট খেল দলটি।

শনিবার (২৭ ডিসেম্বর) ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে ওয়ার্ম আপ করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় মাঠে উপস্থিত ছিলেন কোচিং স্টাফের সদস্যরা।

এর মধ্যেই হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী। এ সময় তাকে ঘিরে জটলাও তৈরি হয়। মাঠে মাহবুব আলীকে সিপিআর দিতে দেখা গেছে।

যদিও এখন পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: