বুধবার, ১০ Jun ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
শেরপুরে বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ লক্ষ্মীপুরে কৃষদল নেতার ওপর বিএনপি নেতার হামলা গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত মুন্সীরহাটে আধুনিক জবাইখানা উদ্বোধন, স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে নতুন উদ্যোগ কাপ্তাই লেকে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচের চেক বিতরণ আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

ঘরের মাঠে প্রথম ম্যাচেই হারলো রিয়াল

নিউজ ডেস্ক :: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে হার দিয়ে মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে জিনেদিন জিদানের দল ২-৩ ব্যবধানে হেরেছে শাখতার দোনেৎস্কের কাছে।

ঘরের মাঠে রিয়ালের টানা দ্বিতীয় হার এটা। এর আগে লা লিগার ম্যাচে তারা কাদিজের কাছে হেরেছিল ১-০ ব্যবধানে।

শুরু থেকেই ছন্দহীন রিয়াল প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ৩ গোলে। ২৯ মিনিটে মাতেউস তেতে গোল করে এগিয়ে নেন দলকে।

পরের গোলটি আসে আত্মঘাতী খাত থেকে ৩৩ মিনিটে। বিরতিতে যাওয়ার ৩ মিনিট আগে শাখতারের মানোর সলোমান রিয়ালের রক্ষণভাগকে টেক্কা দিয়ে বল জালে পাঠান।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লস ব্লাঙ্কোসরা। ৫৪ মিনিটে মদ্রিচ আর ৫৯ মিনিটে ভিনিসিয়াসের গোলে ব্যবধানে কমলেও ইউক্রেনের ক্লাবটির বিপক্ষে হার এড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ।

এদিকে, অপর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪ গোলে ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। পোর্তোর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। আর আয়াক্সকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: