বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম
ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

নড়াইলে ঘর থেকে ভ্যান চালককের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল:

নড়াইল সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে জাহাঙ্গীর হোসেন সানা (৫৫) নামে এক ভ্যান চালককের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার অটোভ্যানটি নিয়ে যায় দুর্বৃত্তরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর সানা যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের মৃত নয়েজ সানার ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন সানা ১৫ বছর পূর্বে নড়াইলে সদর উপজেলায় আসেন। একবছর পূর্বে তিনি উপজেলার চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি দেখাশুনা করতেন এবং একা বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় ভ্যান চালিয়ে শনিবার রাতে বাড়িতে ফেরেন তিনি। রবিবার বেলা ১১টার দিকে স্থানীয়রা জাহাঙ্গীরের ঘরের দরজা খোলা দেখে তাকে ডাকাডাকি করেন।পরে তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতর গিয়ে জাহাঙ্গীরের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল দুপুরের দিকে মরদেহ উদ্ধার করেন।

নড়াইল সদর থানার ওসি মে. ওলি মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম জড়িতদের ধরতে কাজ করছে। দোষীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: