বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে – মন্ত্রী ফকির মাহবুব আনাম সুবর্ণচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ শুভ উদ্বোধন সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি আব্দুল খালেকের প্রথম সভা শিবালয়ে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা: এলাকাবাসীর মানববন্ধন নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন শুরু ফুটবলের নিষ্ঠুর আততায়ীর শিকার সেনেগাল বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

শেরপুরে ব্যালট বই ছিনতাই ঘটনায় একজনের ৩ বছরের সাজা

শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। সকাল ১০টার কিছু আগে পোলিং এজেন্টের বাইরে থাকা কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়।
ছিনতাই হওয়া তিনটি ব্যালট বইয়ের মধ্যে দুটি ছিল জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের। পরে জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বইটিতে ধানের শীষ প্রতীকে কিছু ভোট দেওয়া ছিল। তবে একটি গণভোটের এবং একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই এখনও উদ্ধার করা যায়নি।

ঘটনার পরপরই প্রশাসনকে জানানো হলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তাদের মধ্যে মাসুদ নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মাহবুবা হক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: