বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ ৫৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় চুরি হওয়া অটোরিকশার মালিক শাহ আলমকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। হৃদয় প্রধান আসামি শাহ আলমের জামাতা। তাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ভূঁইয়া রাস্তা এলাকায় অটোরিকশা চোর সন্দেহে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক চার ব্যক্তিকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে চার পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

সংঘর্ষের জেরে লক্ষ্মীপুর–চাঁদপুর সড়কে আগুন জ্বালিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
পুলিশ জানায়, চোর সন্দেহে আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনা হামলাকারীদেরকে চিহ্নিত করে মামলায় আসামি করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ‘আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: