রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

চৌদ্দগ্রামে অভিযানে ৫ লক্ষাধিক টাকা অর্থদন্ড

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
চৌদ্দগ্রামে ফসলি জমির মাটিকাটা বন্ধে একাধিক স্থানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল আমিন কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পেছনের জমিতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কর্তন করায় অভিযুক্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন।

অপর আরেকটি অভিযানে উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কর্তন করায় তিনজন অভিযুক্ত ব্যক্তিকে ১৫ দিন করে কারাদন্ড ও ৫শ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

এ সময় মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা এলাকায়ও অভিযান পরিচালনা করেন তিনি। তবে দেড়কোটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খোঁজ পেয়ে মাটির ট্রাক্টর ও ভেকু রেখে সরে যায়। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতায় ছিল।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুরুল আমিন জানান, ফসলি জমির টপ সয়েল রক্ষায় এবং অবৈধভাবে মাটি কাটায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাতে আমরা উপজেলার তিনটি পৃথকস্থানে অভিযান পরিচালনা করি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: