বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

রাঙ্গামাটিতে ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি : রাঙ্গামাটি পার্বত্য জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন খোকন (৪৪) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে বুধবার (৪ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

বিকেল আনুমানিক ৫টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল রাঙ্গামাটি সদর থানার দক্ষিণ কালিন্দীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন খোকন রাঙ্গামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চম্পকনগর (হ্যাপি মোড়) এলাকার মৃত বাদশা আলমের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামির হেফাজত থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশি রেকর্ড অনুযায়ী দেলোয়ার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন থানায় এর আগে আরও ৮টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নতুন মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: