শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি :
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নেতাকর্মীদের আলোচনায় রয়েছেন মহিলা দল নেত্রী হাছিনা আক্তার। ইতিমধ্যে নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে প্রচার প্রচারনা করছেন।
জানা যায়, হাছিনা আক্তার পেশায় আইনজীবী। তিনি লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি ও সদর উপজেলা (পশ্চিম) মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া ২০০৫ সালে ইডেন মহিলা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক, ২০০৭ সালে ইউপি সদস্য নির্বাচিত হন এবং ২০১৫ সালে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
হাছিনা আক্তার বিগত স্বেরাচারী আওয়ামী সরকারের আমলে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন।
হাছিনা আক্তার বলেন, আমি বিগত স্বেরাচার সরকারের আমলে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। এজন্য কয়েকবার নির্যাতিতও হয়েছি। এছাড়া দলীয় সিদ্ধান্তে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম। সংরক্ষিত সংসদ সদস্য নির্বাচনে আমি দলীয় নীতিনির্ধারণী পর্যায়ে যোগাযোগ রাখছি৷ আশা করি ভালো কিছু হবে।
প্রসঙ্গত, সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে নিজেদের প্রচেষ্টা শুরু করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেত্রীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরকারি দল বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। সে অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে দলটি পাবে ৩৫টি। এসব আসনের বিপরীতে দলটির শতাধিক সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।