বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল

সামসুল আলম জলফিকার, বিশেষ প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী অধিকার-মর্যাদা রক্ষা জোটের উদ্যোগে রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব-এর সামনে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়কারী লাভলী ইয়াসমীন এবং সভা পরিচালনা করেন জোটের অন্যতম নেত্রী ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক নাজমা বেগম।

সমাবেশে সংহতি বক্তব্য রাখেন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, সংযুক্ত মহিলা পরিষদের সভানেত্রী জান্নাত ফাতেমা, সব মানুষের জন্য সমাজের শবনম হাফিজ, শ্রমিক নেত্রী নাজমা আক্তার, কিষানী সভার জাহানারা বেগম, জাগো নারী ফাউন্ডেশনের হালিমা আক্তার চামেল, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের রুপালী খাতুন, রেহানা বেগম, ডা. তাসীন আফরীন ডায়ানা, আইনজীবী তাহারিন জেরিন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ফয়েজ হোসেন, জায়েদ ইকবাল খান, মো. দুলাল মিয়া ও রিক্তা আক্তারসহ অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন সংযুক্ত মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সেফালী বেগম।

সভাপতির বক্তব্যে লাভলী ইয়াসমীন বলেন, সাম্প্রতিক মাসগুলোতে দেশে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিচারহীনতার সংস্কৃতিই এসব অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশ থেকে সরকারের প্রতি কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত বিচার ও কার্যকর শাস্তি নিশ্চিত করা, প্রতিটি কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয় করা, থানায় ভিকটিম-বান্ধব সেল শক্তিশালী করা, কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও কমিউনিটি নজরদারি বাড়ানো, শ্রমজীবী নারীদের চলাচল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী শ্রমিকদের জন্য ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির আইন পাস করা। পাশাপাশি নির্বাচনপূর্ব ও পরবর্তী সকল হত্যা, নির্যাতন ও মব সন্ত্রাসের নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস কেবল একটি প্রতীকী দিবস নয়; এটি নারীর অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের দিন।

উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-এর প্রতিপাদ্য— “নারী ও কন্যার অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগ্রামের বিকল্প নাই।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: