বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাসদের সহযোগী সংগঠন জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ-এ অবস্থিত শহীদ কর্নেল তাহের মিলনায়তন-এ এ সভা অনুষ্ঠিত হয়।

জাসদের নারী বিষয়ক সম্পাদক ও জাতীয় নারী জোটের নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপির সভাপতিত্বে এবং রাবেয়া দিলরুবার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, জাতীয় আইনজীবী পরিষদের নেত্রী ও হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শ্রাবনী গুহ জয়া, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক পারভেজ আক্তার শিল্পি, শ্রমিক জোট নারী কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ শাহনাজ, জাসদ ঢাকা মহানগর পশ্চিমের সহ-সম্পাদক নার্গিস আক্তার নীলা, নারী নেত্রী জেসমিনা হোসেন জুঁই এবং ছাত্রলীগ (জাসদ) ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য স্বর্ণ কনা দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর মানবিক মর্যাদা, তাদের মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার সংগ্রামে সক্রিয়ভাবে যুক্ত থাকার মধ্য দিয়েই ব্যক্তি, সংগঠন ও রাজনৈতিক দলের প্রকৃত প্রগতিশীলতা প্রমাণিত হয়। তারা বলেন, লিঙ্গ বৈষম্যসহ সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

বক্তারা আরও বলেন, কোটা বৈষম্যের অবসানের নামে যারা বৈষম্যবিরোধী মুখোশ ধারণ করেছিল, সময়ের সাথে তাদের প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে। তারা নারী-পুরুষ বৈষম্য এবং ধনী-দরিদ্র বৈষম্য টিকিয়ে রাখার পক্ষের অত্যাচারী ও লুটেরা শক্তি বলেও মন্তব্য করেন।

এছাড়া বক্তারা বলেন, ধর্মান্ধ শক্তি নারী অধিকার ও নারী স্বাধীনতার অন্যতম বড় শত্রু। ট্রেড ইউনিয়ন, বিভিন্ন শ্রেণি-পেশা ও সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ এবং প্রভাব বৃদ্ধি করতে সকল প্রগতিশীল ব্যক্তি, সংগঠন ও রাজনৈতিক দলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: