বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে এবং উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার এবং পৌর মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার শিল্পী।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সকল ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। নারীর উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: