বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেল্লাল হোসেন মিশরীকে হত্যার মূল আসামি আরমানকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
সোমবার (৯মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।
এর আগে রবিবার সন্ধ্যায় ঢাকার কদমতলীর থানার জুরাইন রেল গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আরমান রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে ও পেশায় রিকশা চালক।
নিহত বেল্লাল হোসেন মিশরী রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও পেশায় ব্যবসায়ী।

র‍্যাব জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাব রেজিষ্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর রিকশা দাঁড় করানো নিয়ে আরমান ও অপর রিকশা চালক বৃদ্ধ কবির মোহরির সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মারামারিতে জড়ায়। ঘটনাটি দেখতে পেয়ে যুবদল নেতা বেল্লাল তাদের থামাতে যায়। এসময় আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে বেল্লাল গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বলেন, বেল্লাল হোসেন মিশরী নিহতের ঘটনায় তার স্ত্রী রহিমা আক্তার সিমু বাদি হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন। তার পেক্ষিতে আমরা অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামী আরমানকে ঢাকা থেকে গ্রেফতার করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: