বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি :
যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ইনসাফের রাজনীতি সব সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল। ন্যায়ের রাজনীতির সব সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই ইনসাফ এবং ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে আমরা গড়তে চাই।

সেখানে যুবদল বিশেষ ভূমিকা পালন করবে, তরুণ ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মহান কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বনির্ভর করেছিলেন, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে বাংলাদেশেকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেও আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে।

লক্ষ্মীপুর পৌর যুবদলের সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমূখ ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: