বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন ও সমান কন্ঠস্বর নিশ্চিত করণে অবহিতকরণ সভা

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২ টার দিকে নারী নেতৃত্ব উন্নয়ন ও সমান কণ্ঠস্বর নিশ্চিত করণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভা কক্ষে সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে ও কোডি ইনষ্টিটিউট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সমান আওয়াজ প্রকল্পের কোঅর্ডিনেটর মারিয়া সরকার।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেরা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. সামিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফ আব্দুলাহ্ মোস্তাকিন, সমাজসেবা কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, সমবায় কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. সামেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজমুল হক, পৌর নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, স্বকল্প সোসাইটির নির্বাহী পরিচালক মো. কাইয়ুম আনছারী, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার, নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীনসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, নারীনেত্রী, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নারীদের নেতৃত্ব উন্নয়ন, ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যাবস্থাসহ মানবাধিকার নিশ্চিত করণে আলোচনা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: