রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

চাটখিলে দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাটখিল প্রতিনিধি:

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক.-এর আয়োজনে শুক্রবার বিকেলে চাটখিল সরকারি মাহবুব কলেজ রোডস্থ হার্ট ল্যান্ড কমিউনিটি সেন্টারে চাটখিল উপজেলার বিভিন্ন এলাকার ৪ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, বিএনপি নেতা শাহজাহান সাজু, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক (ভিপি ফারুক), বেলায়েত হোসেন শামিম, মিজানুর রহমান, ইউএসএ প্রবাসী শাহাদাত হোসেন টিটু, আহসান উল্লাহ সুজন, শাহাদাত হোসেন হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখছে, তেমনি মানবিক উদ্যোগের মাধ্যমে তারা দেশের অসহায় মানুষের পাশেও দাঁড়াচ্ছেন।

উল্লেখ, চাটখিল উপজেলার আমেরিকান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উদ্যোগে গঠিত চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক. দীর্ঘ ১০ বছর ধরে এ অঞ্চলে নানা সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: