বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

লক্ষ্মীপুরে দুস্থদের মাঝে ভিজএফ চাল বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার ১৪ মার্চ দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ইউনিয়ন পরিষদ আয়োজিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই সরকারের পক্ষ থেকে ভিজিএফের এই সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় উপকারভোগীরা চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: