বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার (২৯শে মার্চ) দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আবুল খায়ের(৬২) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের উত্তর পাড়ার মরহুম জন্তুর আলীর ছেলে। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী। জানা গেছে, প্রতিদিনের মতো রোববার দুপুরে আবুল খায়ের জমিতে কাজ শেষে পুকুরে গোসল করতে যান।

এ সময় জোরেশোরে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে পুকুরের ঘাটলায় অবস্থানকালে বজ্রপাতে কৃষক আবুল খায়ের লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন টের পেয়ে আবুল খায়েরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসকরা বলেন, ‘হাসপাতালে আনার আগেই বজ্রপাতে কৃষক আবুল খায়েরের মৃত্যু হয়েছে’।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: