বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মান্দ্রা মৌজায় একটি সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয় ফুলবাড়ীতে তীব্র গরমে মানুষের হাঁসফাঁস, বেড়েছে শরবতের চাহিদা, বিরাজ করছে মাঝারি তাপপ্রবাহ সুবর্ণচরে গ্রাম আদালত সম্পর্কে আউট রিচ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন গোপালগঞ্জে মধুমতি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কাজে অনিয়ম: পাকা রাস্তার ব্যাপক ক্ষতি, তদন্তে অভিযোগ প্রমাণিত মানিকগঞ্জ ভাবি ও ভাতিজাকে হত্যার চার দিন পর গ্রেফতার ইউসুফ চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু পদ্মার শাখা নদীতে ভাঙন পরিস্থিতি দেখতে বাংলাবাজারে এমপি ও জেলা প্রশাসক নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা ফারুক সাহেবের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি :
তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বী ও আহলে শুরার সদস্য, কাকরাইলের বিশিষ্ট আলেম মাওলানা ফারুক সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

মরহুমের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায়। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সাদাসিধে, পরহেজগার ও দ্বীনদার মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাবলীগ জামাতের কার্যক্রমে তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাওলানা ফারুক সাহেব দীর্ঘদিন ধরে কাকরাইল মারকাজকেন্দ্রিক তাবলীগি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

ধর্মীয় অঙ্গনে তাঁর ইন্তেকাল এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে তাঁর অসংখ্য অনুসারী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ইন্তেকালে শোক ও স্মৃতিচারণে ভরে উঠেছে।

জানা গেছে, মরহুমের জানাজা নামাজের সময়সূচি পরবর্তীতে জানানো হবে। তাঁর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও তাবলীগ জামাতের সহকর্মীদের মাঝে শোকের মাতম বিরাজ করছে।

দেশের বিশিষ্ট আলেম ও ইসলামিক ব্যক্তিত্বরা তাঁর রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: