সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক ঘুরে দাঁড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ কাজে ফেরা নিয়ে যে বার্তা দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, কমতে পারে দেশেও এনসিপিতে নতুন যোগদানকারীরা কে কোন পদ পেলেন রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা ফারুক সাহেবের ইন্তেকাল সোনালি ধানের ফসলে হাসছে হাওর, শ্রমিকের চড়া দামে কাঁদছে কৃষক সরকারি শৌচাগার প্রকল্পে অনিয়মের অভিযোগ, সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

এনসিপিতে নতুন যোগদানকারীরা কে কোন পদ পেলেন

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ ৪৫ জন। তাঁদের মধ্যে অনেককে গতকাল রোববার (১৯ এপ্রিল) রাতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ দেওয়া হয়েছে।

কমিটিতে আলী আহসান জুনায়েদ পেয়েছেন যুগ্ম আহ্বায়ক পদ। যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার সানী আব্দুল হক (এবি পার্টির নেতা), রাফে সালমান রিফাত ও শাহরিন সুলতানা ইরা (আপ বাংলাদেশের মুখপাত্র)।

এ ছাড়া বাকিদের সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এর আগে, রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জুনায়েদ-রাফে সালমানদের যোগদানের ঘোষণা দেন নাহিদ ইসলাম। জুনায়েদ-রাফে সালমানরা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদও এনসিপিতে যোগ দিয়েছেন।
এনসিপিতে যোগ দিলেন এবি পার্টি–আপ বাংলাদেশ–বৈছাআর ৪৫ নেতাএনসিপিতে যোগ দিলেন এবি পার্টি–আপ বাংলাদেশ–বৈছাআর ৪৫ নেতা

এনসিপিতে যোগদানকারীরা হলেন—আলী আহসান জুনায়েদ, রাফে সালমান এ রিফাত, শাহরীন সুলতানা ইরা, আয়মান রাহাত, রিফাত রশিদ, শাহাদাত হোসেন, ব্যারিস্টার সানী আব্দুল হক, সরদার আমিরুল ইসলাম (সাগর), হাসান তানভীর, তানভীর আহমেদ কল্লোল, হাসিব আল ইসলাম, এস এম সুইট, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, তৌসিব মাহমুদ সোহান, ফারহানা শারমিন শুচি, সাজ্জাদ সাব্বির, পুষ্টিবিদ মোহাম্মদ রায়হানুল ইসলাম, আব্দুল আজিজ ভূঁইয়া, আহম্মদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, শোয়েব হাসান রায়ান, মো. সুয়াইব হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাঈদ মো. নোমান, ফায়াজ শাহেদ, প্রকৌশলী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাথির, আরাফাত ই রাব্বি প্রিন্স, কাজী আহনাফ তাহমীদ, মো. শামীম, বদরে আলম শাহীন, মো. নাজমুল হক, মাসুমা বিল্লাহ (সাবিহা), ফারজানা আক্তার, তাওহিদুল ইসলাম, রাকিবুল হাসান, সাদাব মুবতাসিম প্রান্তিক, মহিউদ্দিন হাসান ও মোহাম্মদ নুরুল হাসান আল মাহমুদ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: