বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম
আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ-দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদ- দেয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিচারক মোহাম্মদ সামস্ উদ্দিন খালেক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলায় বিজ্ঞ আদালত ডাক্তারসহ ১১জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি মো. ইব্রাহীম (৫০) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূণ্যেরচর গ্রামের মুজিবর রহমানের বাড়ির আবদুল হাইয়ের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ১১ এপ্রিল রাত ৮টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূণ্যেরচর বেড়িবাঁধের উপর গৃহবধূর বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় গৃহবধূ (২১) কে ধর্ষণ করে ধর্ষক ইব্রাহীম। পরে হাতিয়া থানায় এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষক মো.ইব্রাহীম (৫০) এর বিরুদ্ধে (১২ এপ্রিল) ধর্ষণ মামলা দায়ের করে। নারী শিশু নির্যাতন দমন ২০০০ এর ৯এর ১ ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত একমাত্র নির্ধারিত সাজা যাবজ্জীবন কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড দেয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট মর্জুজা আলী পাটোয়ারী। আসামি পক্ষে ছিলেন, অ্যাডভোকেট আব্দুর রহমান,অ্যাডভোকেট আবু সাঈদ নোমান, অ্যাডভোকেট মোসলেউদ্দিন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: