বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

সিনহা হত্যায় রুবেল শর্মার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক :: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় দ্বিতীয় দফায় ওসি প্রদীপের অন্যতম সহযোগী রুবেল শর্মার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা Rab-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে রুবেল শর্মার দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে, সাত দিনের রিমান্ডে নেয়া হয় রুবেল শর্মাকে। রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ১৪ আসামির মধ্যে সবশেষ আসামি হিসেবে সংযুক্ত হয় রুবেল শর্মা। এর আগে ওসি প্রদীপসহ সাত পুলিশ, এপিবিএনের তিন সদস্য ও অন্য তিন জনসহ ১৩ জন কারাগারে আছে। ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মো. রাশেদ খান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: