সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জনসহ আহত ৪, শিশুর অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের নির্বাচনে সহ-সভাপতি জাহিদুর রহমান মিলন, সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল নৌ ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয়: সমন্বিত উদ্যোগের এখনই সময় : মোহাম্মদ গিয়াস উদ্দিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে চৌদ্দগ্রামে বাসায় ফেরার পথে বাসচাপায় যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে শিক্ষায় আলোর ছোঁয়া: বৃত্তি, উপকরণ ও খাদ্য সহায়তায় পাশে ইনুমেন্ট সলিউশনস ও সেবক সংঘ খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: টুঙ্গিপাড়ায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার প্রতিবাদে মানববন্ধন কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পুলিশের ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩০০ দম্পতির গণবিয়ে

গাজার মধ্যাঞ্চলে ৩০০ দম্পতির অংশগ্রহণে একটি বৃহৎ গণবিয়ের আয়োজন করা হয়েছে। এতে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত।

গত শুক্রবার (২৪ এপ্রিল) এই আয়োজন করা হয়েছে। আর দীর্ঘদিনের সংকটে থাকা জনগণের মধ্যে এ আয়োজন কিছুটা স্বস্তি ও আনন্দের আবহ তৈরি করেছে।

এই গণবিয়ে গাজার অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে পরিবার, স্থানীয় নেতৃবৃন্দ এবং দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতি ছিল বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতের মানবিক কার্যক্রম ‘গ্যালান্ট নাইট ৩’-এর অংশ হিসেবে ‘জয় ড্রেস ২’ কর্মসূচির অধীনে আয়োজন করা হয়। এই কর্মসূচির লক্ষ্য ছিল অবিবাহিত এবং যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের প্রাধান্য দিয়ে গণবিয়ের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয়।

ফেব্রুয়ারির শেষ দিকে নিবন্ধন শুরু হলে হাজারো আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে দম্পতিদের নির্বাচন করা হয়। আয়োজকরা জানান, কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যারা আগে কখনো বিয়ে করেননি এবং নির্ধারিত আয়ের মানদণ্ড পূরণ করেছেন।

শুধু বিয়ের অনুষ্ঠানই নয়, নবদম্পতিদের সংসার শুরু করতে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রীও প্রদান করা হয়। এতে বিয়ের খরচসহ মৌলিক প্রয়োজন মেটানোর ব্যবস্থা রাখা হয়।

অনুষ্ঠানে ধর্মীয় আনুষ্ঠানিকতা, কোরআন তিলাওয়াত, বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা এবং ফিলিস্তিনি ঐতিহ্যবাহী ‘দাবকে’ নৃত্য পরিবেশন করা হয়।

পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা চারপাশের বাস্তবতার সঙ্গে এক ভিন্ন আবহ তৈরি করে।

সূত্র: গালফ নিউজ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: