বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

দুর্নীতি ও সন্ত্রাস দমনে ব্যক্তি নয়, অপরাধকে চিহ্নিত করার আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস নয়। যে দলের লোকেরা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আপনাদের অন্যতম দায়িত্ব। আপনারা সেটা সুষ্ঠুভাবে পালন করবেন।’

সোমবার (১১ মে) তেঁজগাও এ নিজ কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দুর্নীতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তি পরিচয়ে নয়, তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে। দায়িত্ব পালনে পুলিশ সক্ষমতার প্রমাণ দিলে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।’

তারেক রহমান বলেন, ‘রাষ্ট্রের নিরাপত্তা, সমৃদ্ধি ও শান্তি শুধু অস্ত্রের শক্তিতে টিকে থাকে না। থাকে ন্যায়বিচার, জনআস্থা আর আইনের নিরপেক্ষ প্রয়োগে।’

এ সময় রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, গণতান্ত্রিক অধিকার সুরক্ষা এবং জনগণের আস্থা পুনর্গঠনে পুলিশ বাহিনীকে নতুন বার্তা দেন তিনি। দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে আপোষহীনতার নির্দেশনাও দেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়। সরকারের সাফল্যের জন্য নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই।’

একই সঙ্গে মব ভায়োলেন্স, কিশোর গ্যাং, মাদক বিস্তার এবং সামাজিক অস্থিরতা মোকাবিলায় পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন তারেক রহমান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: