সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম
গোবিন্দের পরকীয়া নিয়ে ভরা মঞ্চে মুখ খুললেন স্ত্রী হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন নড়াইলের লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুন্সীগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন আটক-২ বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

নারীদের হেনস্তা করায় মালয়েশিয়ায় বাংলাদেশিকে বেত্রাঘাতের নির্দেশ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে হেনস্তা করায় এক বাংলাদেশিকে কারাদণ্ড ও বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৩ মে) এমন নির্দেশনা দেওয়া হয়। সংবাদমাধ্যম মালয়মেইল জানিয়েছে, ওই বাংলাদেশির নাম মোহাম্মদ রমজান আলী। ৪১ বছর বয়সী এ ব্যক্তি দেশটিকে নির্মাণ শ্রমিকের কাজ করেন।

এরআগে গত ৬ মে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১৪ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানার শাস্তি দিয়েছিলেন ম্যাজিস্ট্রেট আদালত। আজ শাস্তি পর্যালোচনা করে তাকে দেড় বছরের কারাদণ্ড এবং একটি বেত্রাঘাত করার নির্দেশ দেওয়া হয়।

গত ২৭ এপ্রিল রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। তার দণ্ডটি ওইদিন থেকেই কার্যকর হবে। গত ৬ মে রমজান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নেন। তিনি এক জার্মান ও চার মালয়েশিয়ান নারীকে শ্লীলতাহানির উদ্দেশ্যে তাদের উত্তক্ত্য করেন। ওই নারীদের বয়স ২১ থেকে ২৮ বছর। এরপর তারা তার বিরুদ্ধে মামলা করেন।

রমজান আলী গত ১০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে বিভিন্ন স্টেশন ও এসকেলটেররের মধ্যে এসব ঘটনা ঘটান। এদিকে রমজান আলীকে তার পরিবার নিজ দেশে ফিরিয়ে নিতে আবেদন জানিয়েছিল। কিন্তু আদালত এই অনুরোধ গ্রহণ করেননি। রমজানের ভাই আদালতে উপস্থিত ছিলেন।

সূত্র: মালয় মেইল


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: