বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

মোঃ আবদুল আজিজ, স্টাফ রিপোর্টার :
সুবর্ণচর উপজেলায় সরকারি খাস জমিতে দোকান ভিটি পুনঃনির্মাণ করে সড়ক ও ফুটপাত দখল করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকার চেয়ারম্যান ঘাট- সোনাপুর আঞ্চলিক সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সু্বর্ণচর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সোনাপুর- চেয়ারম্যান ঘাট আঞ্চলিক মহাসড়কের চরমজিদ মৌজার ২১৪৯ দাগে সড়ক ও জনপথ এবং খালের অংশে ভূঞারহাট বাজার এলাকায় সরকারি খাস জমিতে দোকান ঘর নির্মাণ করে গাউছিয়া পরিবার প্রভাবশালীদের ছত্রছায়াতে।

বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ছেনমং রাখাইন এর নেতৃত্বে সড়কের পাশে সরকারি খাস জায়গায় তিনটি দোকান ঘর উচ্ছেদ করা হয়। এতে সহযোগিতা করেন চরজব্বর থানা পুলিশের একটি টিম।

সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন বলেন, আমাদের কাছে তথ্য আসে চরমজিদ ভূঞারহাট বাজারে উচ্ছেদকৃত সড়কের পাশে সরকারের খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সরকারি জায়গায় স্থাপনা নির্মান করা সম্পুর্ন বেআইনি। পরে অভিযান চালিয়ে সড়ক ও খালের অংশের খাস জায়গায় অবৈধভাবে নির্মিত টিনসেটের দোকান উচ্ছেদ করা হয়েছে । সরকারি জায়গা উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সুবর্ণচর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমানের চৌকুস নেতৃত্বে সুবর্ণচরে সরকারি কোটি কোটি টাকার খাস জমি বেদখল হতে উদ্ধার করা হয়। সেই সময় চরমজিদ ভূঞারহাট বাজারে উক্ত দাগে ২০টি দোকান ভিটি উচ্ছেদ করে নোয়াখালী জেলা প্রশাসনের টিম। তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে এ দাগে এখনও স্থায়ী স্থাপনা নির্মাণ করে গড়ে তোলা হয়েছে ২৫টির মতো অবৈধ দোকান ভিটি। এই বিষয়ে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন বলেন সরকারি খাস জায়গা উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: