সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুর সদরে মামলা নিষ্পত্তিতে চর রমনী মোহন ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ গোবিন্দের পরকীয়া নিয়ে ভরা মঞ্চে মুখ খুললেন স্ত্রী হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন নড়াইলের লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুন্সীগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন আটক-২ বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ লেবাননে ইরানের মদতপুষ্ট ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করেছে। রোববার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংস হওয়া স্থাপনাটি হলো একটি ৬৫৬ ফুট লম্বা ভূগর্ভস্থ সুড়ঙ্গ। দক্ষিণ লেবাননের মাজদাল জৌন শহরের এই সুড়ঙ্গটি হিজবুল্লার গুরুত্বপূর্ণ সামরিক কৌশলগত স্থাপনা ছিল বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এ সুড়ঙ্গটি হিজবুল্লাহ অস্ত্রের ডিপো হিসেবে ব্যবহার করত। ধ্বংস হওয়া সেই সুড়ঙ্গটি থেকে শত শত আগ্নেয়াস্ত্র ও রকেট লাঞ্চার জব্দ করা হয়েছে।

গত ২৭ জুন শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত চুক্তি করেছে ইসরায়েল এবং লেবানন। সেই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল— ইসরায়েল-লেবানন সীমান্তের লেবানন সীমান্ত থেকে নিজেদের সেনাবাহিনী প্রত্যাহার করে নেবে ইসরায়েল এবং সেখানে মোতায়েন করা হবে লেবানিজ সেনাদের।

অবশ্য চুক্তিও এ-ও উল্লেখ ছিল যে আরও কিছুদিন সীমান্তের লেবানন অংশে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি থাকবে। গতকাল রোববার গভীর রাতের দিকে এ অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এদিকে আজ সোমবার ভোরের দিকে এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, মাজদাল জৌন শহরে আইডিএফের অভিযান ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির ‘প্রকাশ্য’ লঙ্ঘন।
সূত্র : রয়টার্স


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: