বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম
গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা গোপালগঞ্জে শ্রদ্ধা ও সুরের মূর্ছনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ভীমরুলের কামড়ে সাবেক ইউপি সদস্যের মায়ের মৃত্যু আল-নাহিয়ান ট্রাস্টের কর্মকর্তা উম্মে হাবিবাকে ঘিরে বিতর্ক নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা এসএসসিতে জেলার সেরা পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট, ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসকের উজিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার মতবিনিময় সভা সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

বাংলাদেশে শিগগিরই আসছে ভারতে তৈরি ২০ রেল কোচ

বাংলাদেশে অল্প কয়েকদিনের মধ্যে ২০টি রেল কোচ পাঠাবে ভারত। দেশটির পাঞ্চাবের রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএএফ) এসব কোচ তৈরি করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে কোচগুলো রপ্তানির জন্য হস্তান্তর করবে। এরপর কোচগুলো আসবে বাংলাদেশে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় রেলওয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

২০২৪ সালে বাংলাদেশ ভারতের কাছ থেকে ২০০টি রেল কোচের অর্ডার করে। যেগুলোর ২০টি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এলএইচবি কোচগুলো নিরাপত্তা, কম খরচে রক্ষণাবেক্ষণ এবং উচ্চতর পরিচালন দক্ষতার জন্য পরিচিত।

২০ কোচের এই রেকটিতে থাকবে তিনটি এসি স্লিপার, তিনটি এসি চেয়ার কার এবং ১২টি নন-এসি চেয়ার কার। এরসঙ্গে থাকবে দুটি পাওয়ার কার।

এই কোচগুলোতে এমন কিছু ডিজাইন অন্তর্ভুক্ত ও মোডিফিকেশন করা হয়েছে যা আগে এলএইচবি কোচে দেখা যায়নি।

গত এপ্রিলে রেলমন্ত্রী শেখ রবিউল আলম সংসদকে ভারত থেকে ২০০ যাত্রীবাহী কোচ আমদানির কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে কোচগুলো বাংলাদেশে আসবে।

এরআগে ভারতের আরআইটিইএস বাংলাদেশে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি বিজি লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল। এছাড়া বাংলাদেশের রেলওয়ের বিভিন্ন অবকাঠামোতেও সহযোগিতা করেছে তারা।

বাংলাদেশ রেলওয়ে বর্তমানে ব্রগগেজ কোচ এবং মিটারগেজ লোকোমোটিভ বা ইঞ্জিনের সংকটে ভুগছে।

ভারত থেকে নতুন ২০টি ব্রডগেজ কোচ আসার পর এ সমস্যার কিছুটা সমাধান হতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: