বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম
গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা গোপালগঞ্জে শ্রদ্ধা ও সুরের মূর্ছনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ভীমরুলের কামড়ে সাবেক ইউপি সদস্যের মায়ের মৃত্যু আল-নাহিয়ান ট্রাস্টের কর্মকর্তা উম্মে হাবিবাকে ঘিরে বিতর্ক নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা এসএসসিতে জেলার সেরা পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট, ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসকের উজিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার মতবিনিময় সভা সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস

আইএলটি-টোয়েন্টিতে গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। তাই আসন্ন আসরের আগে তাকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর শুরু হবে আগামী ২২ নভেম্বর। তার আগে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই দুবাই ক্যাপিটালসের আস্থার তালিকায় জায়গা হয়েছে মুস্তাফিজের।

গত মৌসুমে অবশ্য পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি বাংলাদেশের বাঁহাতি এই পেসার। বিপিএলের কারণে দেশে ফিরতে হয়েছিল তাকে। তবে ফেরার আগে দুবাইয়ের হয়ে ৮ ম্যাচেই নিজের জাত চেনান মুস্তাফিজ। ১৫.৫৩ গড় ও ১১.৫০ স্ট্রাইক রেটে নেন ১৫ উইকেট।

প্লে-অফে ওঠার পথে এমন পারফরম্যান্সের পর মুস্তাফিজকে রেখে দিতে দুবাইয়ের খুব বেশি ভাবতে হয়নি। তার সঙ্গে দলে থেকে গেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রভম্যান পাওয়েলও। এ ছাড়া নতুন চুক্তিতে দলটিতে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: