বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে গৃহবধুসহ তিনজনের মৃত্যু শিবালয়ে ৩ লাখ ৭০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, কারখানা সিলগালা মুন্সীগঞ্জে এসএসসি ২০২৬-এ ভালো ফলাফলকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা কুলাউড়ার ভূকশিমইলে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন প্রবাসী আতাউর রহমান কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় বলের পর ব্যাটেও দাপট, ডারউইন টেস্টের প্রথম দিন বাংলাদেশের বিশ্ববাজারে আবারও কমেছে তেলের দাম বিএনপির সব পদ ও মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

বিশ্ববাজারে আবারও কমেছে তেলের দাম

সরবরাহ নিয়ে শঙ্কার মধ্যেই বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। একদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাব, অন্যদিকে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমার আশঙ্কা—এই দুই বিপরীতমুখী চাপের মধ্যে তেলের বাজারের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে আন্তর্জাতিক বাজারে লেনদেনের একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৬৬ ডলারে নেমে আসে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ ডলারে দাঁড়িয়েছে। অবশ্য এর আগের রাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়েছিল।

এক ব্যারেল অপরিশোধিত তেলে সাধারণত ১৫৮ দশমিক ৯৮ লিটার থাকে। সে হিসাবে ব্রেন্ট ক্রুডের প্রতি লিটারের দাম প্রায় শূন্য দশমিক ৫৫ ডলার। প্রতি ডলারের বিনিময় হার ১২৩ টাকা ধরে হিসাব করলে প্রতি লিটার অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম দাঁড়ায় প্রায় ৬৭ টাকা ৮২ পয়সা।

অর্থাৎ আন্তর্জাতিক বাজারে বর্তমান ব্রেন্ট ক্রুডের দরের ভিত্তিতে প্রতি লিটার অপরিশোধিত তেলের দাম প্রায় ৬৮ টাকা।

তবে আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের এ দাম বাংলাদেশের ভোক্তা পর্যায়ের পেট্রল, অকটেন, ডিজেল বা কেরোসিনের খুচরা দামের সঙ্গে সরাসরি তুলনীয় নয়। পরিশোধন, পরিবহন, কর, শুল্ক, বিপণনসহ বিভিন্ন খরচ যুক্ত হওয়ার পর দেশে জ্বালানি তেলের খুচরা মূল্য নির্ধারিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: