বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত ইরানকে উপসাগরীয় দেশগুলোর সতর্ক বার্তা অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে মাস্ক না পরার কারণে মামলা ও জরিমানা

নোয়াখালী থেকে মোঃ আবদুল আজিজ :: নোয়াখালীতে নয়টি উপজেলায় একযোগে নো মাস্ক নো সার্ভিস শ্লোগানে মাস্ক বিতরণ করা হয়েছে।

এ সময় মাস্ক না পরার কারণে জেলা শহর মাইজদী বাজারে ৬৫ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা এবং ১টি প্রতিষ্ঠানকে ৩ দিনের জন্য সিলগালা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করণের লক্ষ্যে জেলার এ কর্মসূচি পালন করা হয়।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, একটি দোকানে মালিক ও কর্মচারী মাস্ক ব্যবহার না করে প্রতিষ্ঠান পরিচালনা করছে দেখে ৩দিনের জন্য দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়াও মাস্ক পরিধান না করায় ৬৫ মামলায় ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেনসহ ৩২জন ম্যাজিস্ট্রেট।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: