বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

বেগমগঞ্জ উপজেলার উপ নির্বাচনে চেয়ারম্যান ছয় জনের মনোনয়ন পত্র দাখিল

নোয়াখালী থেকে ইয়াকুব নবী ইমন :: নোয়াখালর বেগমগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। রোববার বিকেলে চার টা পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় ও বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে আওয়ামীলীগ ও বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্তসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল জানান, মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে আওয়ামীলীগ প্রার্থী প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশার সহধর্মিনী শাহনাজ বেগম, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমিনুল হক মুন্না , স্বতন্ত প্রার্থী কবির হোসেন,মফিজুর রহমান ও জোবায়ের হোসেন।

তিনি আরো জানান, মনোনয়ন বাচাইয়ের তারিখ ১৭ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৩ ও ২৪ নভেম্বর। আগামী ১০ ডিসেম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদেও উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টোম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ওমর ফারুক বাদশা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুতে আসনটি শূন্য হয়। ১৬ টি ইউনিয়ন ও একটি টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা চার লাখ ১৬ হাজার দুই শত ৩৪ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ১৫ হাজার ৯ শত ৯৮ জন এবং নারী ভোটার দুই লাখ ২ শত ৩৬ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: