বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি ফোডেনের হ্যাটট্রিকে দুর্দান্ত সিটি, ৭ গোলের ম্যাচে লিভারপুলের জয় ভারতীয় পর্যটকেরা বলছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রিজভী জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা চট্টগ্রামে বিএনপির নেতা-কর্মীদের যে বার্তা দিয়ে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট ভারতের আন্দোলনকে নেপাল ও বাংলাদেশে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তুলনা করা যাবে না, বললেন অভিজিৎ দিপকে মাদক পার্টি: সরানো হলো অতিরিক্ত ডিআইজি জহিরকে রাজধানী থেকে সাবেক দুই মেয়রসহ ৩ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা

মুন্সীগঞ্জে নকল টাকা তৈরির সরঞ্জাম ও ২ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা তৈরির সময় শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ২ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার উদ্ধার করা হয়।

রোববার (১৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে একটি একতলা ভবনের কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নকল টাকা তৈরির কাজে নিয়োজিত অবস্থায় শ্রাবনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, শ্রাবন নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নকল টাকা তৈরি করে ঢাকায় পৌঁছে দিতেন। উদ্ধার করা জাল নোটগুলো ২০০ টাকা মূল্যমানের, যার মোট পরিমাণ ২ লাখ টাকা। এ ছাড়া নকল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: