বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী ভাওয়াইয়া থেকে ইসলামি গান, আব্বাসউদ্দীন আজও অম্লান ওলামা অ্যালায়েন্সের ভারপ্রাপ্ত সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য সরকারের: বিদ্যুৎমন্ত্রী ঢাকা টেস্ট যেন নিজেদের প্রমাণের পরীক্ষা স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার ফ্রান্সের পথে পথে বাংলাদেশের ‘পথের বন্ধু’

কুলাউড়ায় ৪৫তম বিসিএসে উত্তীর্ণ চার কৃতীকে সংবর্ধনা

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় ‘জয়পাশার গর্ব, আমাদের অহংকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত ও ৪৫তম বিসিএসে উত্তীর্ণ চার কৃতী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জয়পাশা কেফায়েতিয়া হিফজুল কোরআন মাদ্রাসা মাঠে বৃহত্তর জয়পাশা শান্তি-শৃঙ্খলা উন্নয়ন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিতরা হলেন ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে উত্তীর্ণ মো. শাহরিয়ার শামছুল, পরিবার পরিকল্পনা ক্যাডারে উত্তীর্ণ শাহনাজ সুলতানা, বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে নিয়োগপ্রাপ্ত ইশতিয়াক মাহমুদ রুহান এবং সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত শান্ত মল্লিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ওহিদ বক্স মান্না। যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা ইমরান আহমেদ, মাসুদ রানা ও মইনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সরকারি কলেজের শিক্ষক ও জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শিপার উদ্দিন আহমেদ।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ, মিষ্টিমুখ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সংবর্ধিতরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: