বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

দুজনার চলে যাওয়ার তারিখটা এক

নিউজ ডেস্ক :: দুজন দুজনার বন্ধু। একজন কিউবার প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সমাজতান্ত্রিক নেতা ফিদেল কাস্ত্রো। অন্যজন দিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টাইন জাদুকর ম্যরাডোনার ‍জাদুতে মোহিত ছিলেন ফিদেল কাস্ত্রো। অপরদিকে, ম্যারাডোনা ছিলেন ফিদেলের গুণমুগ্ধ ভক্ত।

চলার পথে জীবনে বেশ কয়েকবার সাক্ষাৎ এবং দীর্ঘ আলাপের সুযোগ হয়েছে দুজনার। ম্যারাডোনার ফুটবল পরবর্তী জীবনেও ফিদেলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কয়েকবার। প্রিয় মানুষটির প্রতি শ্রদ্ধাবোধ থেকে ম্যারাডোনা তার জাদুকরি পায়ে এঁকেছিলেন ফিদেলের ট্যাটু। কি অদ্ভুত মিল, ফুটবলের গুণমুগ্ধ ভক্ত থেকে বন্ধু হয়ে ওঠা ফিদেলের মৃত্যুর দিনেই পৃথিবী ছেড়ে চলে গেলেন ডিয়াগো ম্যারাডোনা।

২৫ নভেম্বর রাতে (বাংলাদেশ সময়) না ফেরার দেশে চলে গেলেন ফুটবলের ঈশ্বর ম্যারাডোনা। ঠিক চার বছর আগে একই দিনে পৃথিবী ছেড়ে চলে যান ফিদেল কাস্ত্রো। কিউবার এই রাজনীতিক ২০১৬ সালের ২৫ নভেম্বর মারা যান।

এদিকে ম্যারাডোনার মৃত্যুতে এক শোক বার্তায় ফুটবলের আরেক কিংবদন্তি পেলে বলেছেন, স্বর্গে নিশ্চয় আমরা একসঙ্গে ফুটবল খেলবো। ঠিক একইভাবে স্বর্গে নিশ্চয় ম্যারাডোনা দেখা পাবেন তার সময়ের রাজনীতির নায়ক, তার নায়ক ফিদেল কাস্ত্রোর।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: