বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম
আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ক্রিকেট সরঞ্জাম নিলামে তুলছেন আরও ৪ ক্রিকেটার

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজার পদাঙ্ক অনুসরণ করে পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলছেন আরও চার ক্রিকেটার। তারা হলেন- তাসকিন আহমেদ, সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফউদ্দিন। করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে গরিব-দুঃখীদের আর্থিক সহায়তা করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এর আগে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন মুশফিক। তবে সেটি কোন প্লাটফর্মের নিলামে তুলবেন তা এখনও জানাননি তিনি।

আশরাফুল নিজের দুটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে একটি হলো টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা ব্যাটটি। যেটি দিয়ে অভিষেকে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। অন্যটি হলো ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি।

এ ছাড়া নিজের কাছে রাখা ১৬ বছরের ক্রিকেট স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মাশরাফি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: