শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম
দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার বগুড়া সরকারি কলেজে ছয় বিষয়ে শিক্ষক নেই সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সুবর্ণচরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে সৌরবিদ্যুৎচালিত ইরিগেশন প্রকল্পের উদ্বোধন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ছাত্রীসংস্থার সংবর্ধনা চৌদ্দগ্রামে স্ত্রীর সাথে অভিমানে করে এক যুবকের আত্মহত্যা ফুলবাড়ীতে মাঠে বাঁধা কপি ৫-৭ টাকা, বাজারে ২০-২৫ একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি :: “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা ক্রীড়া সংস্থা, সাতক্ষীরার সভাপতি মির্জ কাউসার আজিজ। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। তিনি জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে সাতক্ষীরা জেলার আটটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো—সাতক্ষীরা সদর উপজেলা, আশাশুনি উপজেলা, সাতক্ষীরা পৌরসভা, তালা উপজেলা, দেবহাটা উপজেলা, কালিগঞ্জ উপজেলা, কলারোয়া উপজেলা ও শ্যামনগর উপজেলা।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং ক্রীড়াঙ্গনে উৎসাহ সৃষ্টির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর যাত্রা শুরু হলো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: