বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

মাওলানা ভাসানী নির্যাতিত-নিপীড়িত মানুষের নেতা ছিলেন

নিউজ ডেস্ক :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মাওলানা ভাসানী নির্যাতিত-নিপীড়িত মানুষের নেতা ছিলেন। তিনি আজীবন মানবকল্যাণে কাজ করেছেন। তিনি বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে তিনি বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিলেন। শিক্ষাসহ বাঙালি সংস্কৃতির উন্নয়ন ও প্রসারে তার অসামান্য অবদান রয়েছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার রয়েছে অসামান্য অবদান। তিনি একজন অসাম্প্রদায়িক পরিশুদ্ধ বাঙালি ছিলেন। তার আদর্শ ও গুণাবলি নতুন প্রজন্মকে জানাতে হবে।

মাওলানা ভাসানীর চিন্তা-চেতনা ও ভাবনাগুলোকে বঙ্গবন্ধু স্বপ্নে পরিণত করে অর্জন করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। মাওলানা ভাসানীর বর্ণাঢ্য জীবনী ও গুণাবলী সম্বলিত লেখা পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, ভাসানী আমাদের ভালো কাজের প্রেরণার উৎস।

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২ ডিসেম্বর শনিবার, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাপ ভাসানী আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভাসানী ধর্মীয় গভীর জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। তিনি সর্বদা অসাম্প্রদায়িক মুক্ত চিন্তা চেতনা সম্পন্ন সৃজনশীল কাজে জড়িত ছিলেন।

ন্যাপ ভাসানীর সভাপতি মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, বাংলাদেশ কনজারভেটিব পার্টির সভাপতি মোঃ আনিসুর রহমান দেশ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান, ন্যাপ ভাসানী বগুড়া জেলা সভাপতি মোঃ মাসুম মিয়া, সাংবাদিক হেলাল আকন্দ, ন্যাপ ভাসানী গাজীপুর সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোসতাক আহমেদ ভাসানী বলেন, মাওলানা ভাসানীর আদর্শ আমাদের অনুসরণ ও অনুকরণ করা উচিত। তিনি ছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: