বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত ইরানকে উপসাগরীয় দেশগুলোর সতর্ক বার্তা অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সিনহা হত্যা মামলা: রিভিশন শুনানি আজ

নিউজ ডেস্ক :: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চলমান বিচারিক কার্যক্রমকে বেআইনী ও অবৈধ দাবি করে আসামি পক্ষের করা ফৌজদারী রিভিশন আবেদনের শুনানি আজ রোববার।

গত ১০ নভেম্বর (মঙ্গলবার) বাদি পক্ষের আইনজীবী অসুস্থতাজনিত কারণে সময়ের আবেদন করলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ঈসমাইল শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

ওই সময় মেজর সিনহা হত্যা মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা জানান, ‘মেজর সিনহা হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে মামলার প্রধান আসামি পুলিশের সাবেক পরিদর্শক লিয়াকতের পক্ষে দায়ের করা আবেদনের শুনানি ছিল। কিন্তু, তাদের আইনজীবী অসুস্থজনিত কারণে সময়ের আবেদন করলে আদালত আগামী ১৩ ডিসেম্বর (আজ) পরবর্তী দিন ধার্য করেন।’

তিনি আরও জানান, ‘উক্ত আবেদনের কোন ভিত্তি নেই। আদালতকে বিভ্রান্ত করে মামলা ভিন্ন খাতে নেয়ার জন্য লিয়াকতের পক্ষে আবেদনটি করা হয়েছে। আগামী ধার্য তারিখে শুনানি হলে অবশ্যই আমরা জিতব।’

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সিনহা হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত পরিদর্শক লিয়াকত আলীর পক্ষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি রিভিশন আবেদন করেন ঢাকা থেকে আগত আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুদ সালাউদ্দিন।

ওইদিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ঈসমাইলের আদালতে দাখিলকৃত আবেদনের প্রাথমিক শুনানি হয়। শুনানি শেষে বিচারক রিভিশন মামলাটি (নং ১৮৯/২০২০) আমলে নিয়ে পূর্ণাঙ্গ শুনানি ও আদেশের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেন। কিন্তু, ওইদিনও শুনানি না হওয়ায় ১০ নভেম্বর ধার্যের দিন ছিল। সেদিনও বাদি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে আজকের এ দিন ধার্য করা হয়।
এআই//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: