বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

এইচএসসির ফল প্রকাশ ডিসেম্বরেই

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী চলতি ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড। এছাড়া চারটি শর্ত দিয়ে আগামী বছরের জানুয়ারিতে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘জিসিএসই’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।
ব্রিটিশ কাউন্সিলের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই অনুমোদন দিয়ে রোববার কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টরকে চিঠি পাঠিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। করোনাভাইরাস মহামারির মধ্যে পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এবার এইচএসসি পরীক্ষাও নেওয়া হবে না বলে গত ৭ অক্টোবর জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। ওইদিন তিনি বলেন, অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ফল ঘোষণা করা হবে।

অধ্যাপক আমিরুল বলেন, আমরা আশাবাদী, শিক্ষামন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট অনুযায়ী রেজাল্ট তৈরি করতে পারব। মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে, বিভিন্ন প্রস্তাব আসছে-যাচ্ছে, আমরা কাজ করছি। কোনো কোনো দিন, দুই-পাঁচটা মিটিংও করতে হচ্ছে। আমাদের প্রস্তুতিটা ডিসেম্বরের মধ্যে ফল ঘোষণা করার মতোই আছে।

কবে এইচএসসির ফল ঘোষণা করা হতে পারে, সেই তারিখ জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তারিখ চূড়ান্ত হলে আপনাদের জানানো হবে।

উল্লেখ্য, কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: