বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

কেনো মাদকই প্রয়োগ হয়নি ম্যারাডোনার শরীরে

নিউজ ডেস্ক :: মৃত্যুর পর ম্যারাডোনাকে নিয়ে অনেক গুজবই উঠেছে। বিশেষ করে মৃত্যু রহস্য খুঁজেছেন অনেকে। কেউ কেউ সন্দেহ করেছেন তার শরীরে অ্যালকোহল বা অবৈধ মাদক প্রয়োগ করা হয়েছে। তবে সেই সন্দেহ মিথ্যে প্রমাণ হলো। টক্সিকোলোজি রিপোর্টে জানানো হয়েছে, মৃত্যুর আগে ম্যারাডোনার শরীরে কোনো ধরনের অ্যালকোহল বা অবৈধ মাদক প্রয়োগ করা হয়নি।

টক্সিকোলোজি রিপোর্টে আরও বলা হয়, তার শরীরে এমন ধরনের ওষুধ পাওয়া গেছে, যা তার শারীরিক ও মানসিক চিকিৎসার কাজে ব্যবহৃত হয়েছে।

এই তদন্তের মূল কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল সান ইসিদরো তার তদন্তে দেখেছেন, ম্যারাডোনার পুরো চিকিৎসাকালে কোনো অপব্যবহার হয়েছে কি না। তিনি দেখেছেন- ম্যারাডোনাকে প্রয়োগ করা ওষুধ হতাশা এবং খিঁচুনি ধরণের সমস্যার সমাধানের কাজে ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া পেটের সমস্যার কারণেও এগুলো দেওয়া হয়েছিল।

এই রিপোর্টগুলোই প্রমাণ করে ম্যারাডোনা কিডনি, লাং ও লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর, ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আর্জেন্টাইন এই কিংবদন্তি ফুটবলার। এর আগে নভেম্বরের শুরুতে মস্তিষ্কে অস্ত্রোপচার করে জমাট বাধা রক্ত অপসারণ করা হয় ম্যারাডোনার। ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এর দুই সপ্তাহের মাথায় না ফেরার দেশে চলে যান ফুটবলের এই কিংবদন্তি।
সূত্র : মার্কা
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: