শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

টি-১০ লিগে খেলবেন নাসির-মোসাদ্দেক-তাসকিন-আফিফ

নিউজ ডেস্ক :: সংযুক্ত আবর আমিরাতে অনুষ্ঠিত টি-১০ লিগের খেলোয়াড় ড্রাফটে ছিলেন বাংলাদেশের আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ এবং নাসির হোসেনরা। বুধবার বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত নিলামে ড্রাফট থেকে দল পেয়েছেন তাদের চারজনই।

স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন এবং পেসার তাসকিন আহমেদ টি-১০ লিগে খেলবেন একই দলে। মারাঠা অ্যারাবিয়ান্স দলে নিয়েছে তাদের। অন্যদিকে তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান ও স্পিনার আফিফ হোসেনকে দলে নিয়েছে বেঙ্গল টাইগার্স।

ড্রাফটে থাকা বাংলাদেশ স্পিন অলরাউন্ডার নাসির হোসেনও পেয়েছেন দল। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-২০ কাপে বিসিবির বেধে দেওয়া ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পেরে অংশ নিতে পারেননি তিনি। তবে টি-১০ লিগে দল পেয়েছেন তিনি। তাকে ড্রাফট থেকে দলে নিয়েছে পুনে ডেভিলস।

আগামী ২৮ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এই টি-১০ লিগটি। এতে অংশ নেবে আটটি দল। যথা-কালান্দার্স, পুনে ডেভিলস, দিল্লি বুলস, বেঙ্গল টাইগার্স, টিম আবুধাবি, ডেকান গ্লাডিয়েটরস, মারাঠা অ্যারাবিয়ান্স, নর্দান ওয়ারিয়র্স।

তবে বাংলাদেশ জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ থাকায় আফিফ, মোসাদ্দেক, তাসকিনরা কবে নাগাদ টি-১০ লিগে যোগ দিতে পারবেন তা এখনই বলার উপায় নেই। কোয়ারেন্টাইনের শর্ত মিলিয়ে কবে নাগাদ মাঠে নামার সুযোগ পাবেন তাও বলা দুস্কর। আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলবে তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: