শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

ইসরায়েলের সঙ্গে ভাল সম্পর্ক চায় তুরস্ক

নিউজ ডেস্ক :: যুদ্ধবাজ ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সম্পর্ক স্থাপন যখন আলোচনা-সমালোচনার শীর্ষে তখন নতুন বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসরায়েলের ফিলিস্তিনি নীতির কঠোর সমালোচনা করলেও দেশটির সাথে ভাল সম্পর্ক গড়তে চান তিনি।

ইতিমধ্যে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা অব্যাত রয়েছে বলেও জানিয়েছেন তুরস্কের সরকার প্রধান।

স্থানীয় সময় শুক্রবার (২৫ ডিসেম্বর) জুমা নামাজের পর সাংবাদিকদের এমন কথাই জানান এরদোগান। খবর আল জাজিরার। তবে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতি ‘অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য এরদোগানের।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলে শীর্ষ পর্যায়ে নেতাদের সঙ্গে তুরস্কের সমস্যা ছিল। যদি শীর্ষ পর্যায়ে কোনো সমস্যা না থাকত, তাহলে আমাদের অন্যরকম হতে পারত।’

তিনি বলেন, ‘ফিলিস্তিন নীতি আমাদের রেড লাইন। ইসরায়লের ফিলিস্তিন নীতি মেনে নেওয়া অসম্ভব। সেখানে তাদের নির্মম কাজ অগ্রহণযোগ্য। যদিও আমরা আমাদের সম্পর্ককে আরও উন্নত অবস্থানে নিয়ে যেতে চাই।’
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: