বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

বিশ্বে একদিনে করোনাক্রান্ত ৬ লাখ ৫৫ হাজার ছাড়াল: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক :: বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বৃহস্পতিবার একদিনে ৬ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮১ লাখ ৯০ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার ডেইলি বুলেটিনে এ খবর জানায়।

বুলেটিনে বলা হয়, একদিনে ১১ হাজার ৫শ’র বেশী লোকের মৃত্যু হয়েছে, এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ১৭ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।

বিভিন্ন দেশের সরকারী হিসাব সমন্বয় করে ডব্লিউএইচও এই হিসাব প্রকাশ করেছে।

দক্ষিণ ও উত্তর আমেরিকায় ৪৯ শতাংশের বেশী আক্রান্ত হয়েছে। ডব্লিউএইচও’র হিসাবে ২৪ ঘন্টায় এখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৫০৭ জন, এর পরেই বেশী আক্রান্ত হয়েছে ইউরোপে, এখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬১০ জন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৮৪ জন।

সবচেয়ে বেশী করোনা আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৪০৫ জন, এর পরে ভারতে ১ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮৪৫ জন, ব্রাজিলে ৭৩ লাখ ৬৫ হাজার ৫১৭ জন, রাশিয়ায় ২৯ লাখ ৯২ হাজার ৭০৬ জন, ফ্রান্সে ২৪ লাখ ৮৪ হাজার ৮৭৫ জন, যুক্তরাজ্যে ২১ লাখ ৮৮ হাজার ৫৯১ জন, ইতালিতে ২০ লাখ ৯ হাজার ৩১৭ জন, স্পেনে ১৮ লাখ ৫৪ হাজার ৯৫১ জন, জার্মানিতে ১৬ লাখ ১২ হাজার ৬৪৮ জন, আর্জেন্টিনায় ১৫ লাখ ৬৩ হাজার ৮৬৫ জন, কলম্বিয়ায় ১৫ লাখ ৪৪ হাজার ৮২৬ জন এবং মেক্সিকোতে ১৩ লাখ ৫০ হাজার ৭৯ জন।

আরকে//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: