বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

ম্যানইউকে আটকে দিল লিস্টারসিটি

নিউজ ডেস্ক : জিতেই গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড; কিন্তু জেমি ভার্ডির গোলে ড্র হয়ে গেল ম্যাচ! ম্যাচের ৮৫তম মিনিটে লিস্টারকে দ্বিতীয় সাফল্য উপহার দেন তিনি। তাতেই কাটা পড়ল ম্যানচেস্টার ইউনাইটেডের নিশ্চিত জয়। রেড ডেভিলদের হতাশায় ডুবিয়ে ম্যাচটা ২-২ গোলে ড্র করল লিস্টারসিটি।

কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের এই হাইভোল্ডেজ ম্যাচে শুরুতেই লিড নেয় ম্যানইউ। ম্যাচের ২৩তম মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় অতিথিরা। যদিও সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লিস্টারকে। ৩১তম মিনিটে স্বাগতিকদের হার্ভে বার্নেস এনে দেন প্রথম সাফল্য। তাতে ভর করে স্কোরলাইন ১-১ করে লিস্টার। এরপরই বিরতির ঘণ্টা, সেখান থেকে ফিরে দু’দলই গোলের জন্য হন্যে হয়ে যায়।

তবে সুযোগ মিস আর ভুলে অপেক্ষা বাড়তে থাকে। শেষ পর্যন্ত ম্যাচের ৭৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেস ম্যানইউকে এগিয়ে দেন। যে গোলের পর জয়ের ছবিই এঁকেছিল ইউনাইটেড। কিন্তু শেষ মুহূর্তে ভার্ডির গোল তাদের আশায় গুড়েবালি ঢেলে দেয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: