রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনাম
প্রশাসনও কি অটোপাশের মত অটো বাসের ড্রাইভিং সিটে? : ফিরোজ আলম মিলন আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

ইনজুরিতে লম্বা সময় মাঠের বাইরে কুতিনহো

নিউজ ডেস্ক :: ব্রাজিলের বার্সেলোনা প্লে মেকার ফিলিপে কুতিনহো বড় ইনজুরিতে পড়েছেন। তার বাঁ-পায়ের হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। কয়েক মাস তাই ব্রাজিল মিডফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হবে। কুতিনহোর পুনরায় ইনজুরিতে পড়া বার্সা কোচ রোনাল্ড কোম্যানের জন্য বড় চিন্তার।

এর আগেও ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন সাবেক লিভারপুল মিডফিল্ডার। ওই ইনজুরি কাটিয়ে উঠতেই আবার ইনজুরিতে ছিটকে গেলেন বায়ার্ন মিউনিখে ধারে একটি মৌসুম কাটিয়ে আসা এই সেলেকাও তারকা। এছাড়া বার্সা শিবিরের আনসু ফাতি, সার্জিও রর্বাতো এবং জেরার্ড পিকেরা ইনজুরিতে আছেন।

বার্সেলোনা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, কুতিনহোর ইনজুরি রিপোর্ট থেকে নিশ্চিত হওয়া গেছে যে, বাঁ-পায়ের হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়েছেন তিনি। তার পায়ে অস্ত্রোপচার দরকার, যা কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণ হবে।

কুতিনহো চলতি মৌসুমে ১৪ ম্যাচ খেলে তিন গোল করেছেন ও দুই গোলে সহায়তা দিয়েছেন। মৌসুমের শুরুতে তিনি দারুণ ছন্দে ছিলেন। কিন্তু বায়ার্ন মিউনিখের সেই ছন্দ তিনি ক্যাম্প ন্যুতে ধরে রাখতে পারেননি। তাকে তাই বিক্রি করে দেওয়ার গুঞ্জন আছে। তবে কাতালানরা তাকে জানুয়ারির দলবদলের মৌসুমে বিক্রি করতে চায় না। নতুন মৌসুমের আগে বিক্রির সুযোগও কম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: