বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

হৃদরোগে আক্রান্ত সৌরভ গাঙ্গুলি

নিউজ ডেস্ক :: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সৌরভের ভাই স্নেহাশিস গাঙ্গুলি।

তার পরিবার জানিয়েছে, সকালে জিম করতে গিয়ে প্রথমে পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ। এরপর মাথা ঘুরে পড়ে যান। তার আগে বুকে ব্যথা হচ্ছিল তার। সৌরভকে তাই কলকাতার উডল্যান্ড  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রও জানিয়েছে, সৌরভ গাঙ্গুলির অবস্থা স্থিতিশীল। এখনই উদ্বেগের কিছু নেই। তার শরীরে সব রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার কোন নিউরোলজিক্যাল বা কার্ডিওলজিক্যাল সমস্যা ছিল কি-না, খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া প্রথমে তাকে রাখা হয়েছিল ইমার্জেন্সিতে। সেখান থেকে ওয়ার্ডে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের মহারাজ খ্যাত সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসেবে অবসর নিলেও ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি। প্রথমে পশ্চিমবঙ্গের ক্রিকেটে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপর বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রিকেট প্রশাসকের দায়িত্ব, টিভি শো, বিজ্ঞাপনের শ্যুটিং, সামাজিক উদ্যোগে অংশ নেওয়া মিলিয়ে সবসময় ব্যস্ততা লেগেই থাকে তার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: