বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

ঠাকুরগাঁওয়ে সমাজসেবা দিবস উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি :: “ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে সেবা ও সুযোগ প্রান্তজনে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন হয়েছে।

ঠাকুরগাঁও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে ২ জানুয়ারি শনিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে, জেলা প্রশাসন চত্তরে বাহারি বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

জেলা সমাজসেবার উপ-পরিচালক সায়েদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজকল্যান পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তহমিনা আক্তার মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, মহিলা কাউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালা, ইএসডিওর অতিরিক্ত প্রকল্প সমন্নয়ক শামীম হোসেন, একতা প্রতিবন্ধী স্কুলের পরিচালক আমিনুল ইসলাম প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: